বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৫:০২

বান্দরবান শহরের মেঘলা এলাকার পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি বান্দরবান সদরের মেঘলা কানা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। 

ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে অথবা কেউ ধাক্কা দিয়ে মা-মেয়েকে হত্যা করতে পারে।তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও সুস্পট কারণ তদন্ত  করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ভিডিও