বুধবার, ১৭ জুন ২০২৬

স্বাধীনতা কী এমনই!

নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম স্টেশন রোড। ঈদের মৌসুমে বাড়তি গণপরিবহনের চাপ, মানুষের ভিড়—সবকিছুর মাঝেও সড়কের উপর নিশ্চিন্তে বসে আছে এক পাল মহিষ। কেউ শুয়ে, কেউ দাঁড়িয়ে—আপন মনে জাবর কাটছে তারা।

গলায় নেই কোনো শিকল, চোখেমুখে নেই কোনো তাড়া। যেন এই ব্যস্ত সড়কই তাদের বিশ্রামের জায়গা। পাশ দিয়ে ধীরগতিতে এগিয়ে যায় সিএনজি, বাস, রিকশা—সবকিছু যেন থেমে থাকে তাদের ছন্দে।

সিএনজিতে বসে থাকা মুরব্বির চোখে হয়তো ভেসে ওঠে এক অদ্ভুত প্রশ্ন—স্বাধীনতা কি এমনই? কোনো চিন্তা নেই, কোনো বাধা নেই; যখন ইচ্ছা বসে পড়া, যখন ইচ্ছা উঠে যাওয়া। কোনো নিয়ম, কোনো শৃঙ্খলা যেন তাদের জীবনে নেই।

সত্যি কি সুন্দর তাই না। সত্যি কী তাই? আশপাশের মানুষগুলো কী এমন ভাবনাহীন জীবন চায়? হয়তো হ্যাঁ, হয়তো না!

তবে প্রশ্ন থেকেই যায়—
এই মহিষগুলো কেন সবুজ প্রকৃতি ছেড়ে ইট-পাথরের নগরে এসে ভিড়লো। কেউ কী তাদের আবাসস্থল বিনষ্ট করেছে?

নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: রনী দে

ভিডিও