বুধবার, ১৭ জুন ২০২৬

ব্যস্ত শহরের ফুটপাতে ইফতারের নীরব অপেক্ষা

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:৩২
রমজানের বিকেলে চট্টগ্রাম নগরীর ব্যস্ততার মাঝেই ফুটপাতে সারিবদ্ধ হয়ে বসে আছেন গৃহহীন মানুষ। ইফতারের অপেক্ষায় তাদের চোখে ক্লান্তি আর আশার মিশেল।

রাস্তার ধারে সাজানো প্লাস্টিকের গ্লাসে পানি ও শরবত। সামান্য এই ইফতারই ফুটপাতের গৃহহীন মানুষদের জন্য হয়ে ওঠে বড় প্রাপ্তি।

ইফতারের সময় ঘনিয়ে আসতেই ‘ভালো কাজের হোটেল’র উদ্যোগে সাজানো হয়েছে পানি ও শরবত।

ফুটপাতে বসে থাকা গৃহহীন মানুষদের জন্য ছোট্ট এই আয়োজন এনে দেয় স্বস্তির মুহূর্ত।

এক পাশে দ্রুতগতির শহর, অন্য পাশে ফুটপাতে বসে থাকা গৃহহীন মানুষের সারি। রমজানের বিকেলে এই দৃশ্য মনে করিয়ে দেয় সমাজের আরেক বাস্তবতা।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন ফুটপাত থেকে তোলা ছবি।

ভিডিও