০
চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজারে অনিয়ম রোধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় ও মৌলভীবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং খাদ্যদ্রব্য যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে তিন ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে। বাজারে কোন ধরণের অবৈধ ও অনিয়মিত কার্যকলাপ সহ্য করা হবে না।