সোমবার, ১৫ জুন ২০২৬

মহাসড়কে ওজন স্কেল সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস মীর হেলালের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮

বৃহত্তর চট্টগ্রামের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও শিল্পপতিদের দুঃখ খ্যাত মহাসড়কের ‘ওজন স্কেল’ নিয়ে যে সিদ্ধান্ত হবে তা সমতার ভিত্তিতে করার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চিটাগাং ক্লাবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

খাতুনগঞ্জের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে দেশের মূল ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়। দেশে নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমরা চাই, খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যের ভাবমূর্তি আবারও ফিরিয়ে আনতে পারি। ব্যবসায়ীদের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস রয়েছে, তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

মীর হেলাল বলেন, বিএনপি অত্যন্ত ব্যবসায়ীবান্ধব দল এবং অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সবসময় সক্রিয়। এরই অংশ হিসেবে প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১২ লাখ কৃষকের প্রায় দেড় হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

ভিডিও