পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীরকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক।
এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই বেনজীরের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।
দুদকের তদন্তে অভিযোগ করা হয়েছে, আহমেদ বেনজীর প্রায় ১১ কোটি ৪২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের চেষ্টা করেছেন। এর মধ্যে অন্তত ২ কোটি ৮২ লাখ টাকার সম্পদ সম্পূর্ণভাবে আড়াল করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ আয়ের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
মামলার গুরুত্ব বিবেচনায় আদালত ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আহমেদ বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে বিষয়টি ইন্টারপোলের কাছে পাঠানো হয়।
পূর্বতারা/ইউডি