বুধবার, ১৭ জুন ২০২৬

ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭

লাল-সবুজের রঙে মুখ আঁকা ছোট্ট শিশুটি নীরবে ফুল ছুঁয়ে দেখছে। তার চোখে কৌতূহল, কিন্তু পরিবেশে এক গভীর শ্রদ্ধার অনুভূতি। হয়তো সে পুরো ইতিহাস বোঝে না, তবুও অনুভব করে—এই ফুলগুলো ভালোবাসা আর ত্যাগের প্রতীক। নতুন প্রজন্মের হাতেই ভাষার স্মৃতি বেঁচে থাকার প্রতিশ্রুতি। ফুলে ভরা ভালোবাসা বর্ণিল পুষ্পস্তবকে ঢেকে গেছে চট্টগ্রাম শহীদ মিনারের প্রাঙ্গণ।

ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার, জানানো হলো ভাষাশহীদদের প্রতি ভালোবাসা
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে শিশুরা
শহীদ মিনারে পরিবারের সাথে ছবি তুলছেন এক কিশোরী
মুখে আঁকা লাল সবুজের পতাকা যেন এভাবেই গেঁথে আছে হৃদয়ে
এভাবে ইতিহাস বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে
শিশুদের স্পর্শেই আরও জীবন্ত হয়ে ওঠে একুশ

ভিডিও