চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়ন্ত্রণকক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান বলেন, সব আসন থেকে তথ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে তালিকা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া বিভাগের ৫৮ আসনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ।
অন্যদিকে, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম-১ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-২ আসনে ২২ শতাংশ, চট্টগ্রাম-৩ আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ৩৮ শতাংশ, চট্টগ্রাম-৫ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৭ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-৮ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-১১ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১২ আসনে ৮৮ শতাংশ, চট্টগ্রাম-১৩ আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৪৪ শতাংশ, চট্টগ্রাম-১৫ আসনে ৪৯ শতাংশ, চট্টগ্রাম-১৬ আসনে ৩৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
চট্টগ্রাম বিভাগের জেলার মধ্যে কক্সবাজারে ৩৭ দশমিক ৭৫ শতাংশ, ফেনীতে ৩৩ দশমিক ১৭, লক্ষ্মীপুর ৩৭ শতাংশ ও নোয়াখালীতে ৩২ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে। বিভাগের সবচেয়ে বেশি ভোট পড়েছে পার্বত্য খাগড়াছড়ি আসনে—৪০ শতাংশ। এ ছাড়া বান্দরবানে ২৯ ও রাঙামাটিতে ৩০ শতাংশ ভোট পড়েছে।