,

 

ভোট চোর হতে সাবধান : মহেশখালীতে ডা. শফিকুর রহমান

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : 2 February 2026, 01:31

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবার ভোট চোররা সাবধান। ভোটারের আমানত ভোট চুরি হতে দেয়া যাবে না। ভোটকেন্দ্রে সারাদিন পাহারায় থেকে পুরো নির্বাচন শেষ করে তারপর ঘরে যাবেন।

আজ সোমবার ২ ফেব্রুয়ারি কক্সবাজার জেলাধীন মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

তিনি এলাকাবাসীর ‍উদ্দেশ্যে বলেন, আল্লাহর রহমতে যদি আপনারা জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজাদকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে মনে রাখবেন মহেশখালী-কুতুবদিয়াবাসী শুধু একজন এমপি পাবে না। একজন মন্ত্রী পাবে ইনশাল্লাহ।

তিনি বলেন, মহেশখালীতে আল্লাহতা’লা এত নিয়ামত দিয়েছেন। অথচ এই এলাকা অন্যান্য অঞ্চলের চাইতে অনেক পিছিয়ে। এ এলাকা পিছিয়ে থাকবে কেন? নির্বাচনে বিজয়ী হলে এখানে স্মার্ট ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে। আর বেকার থাকবে না কেউ। সেখানে মুসলমান,হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান সবাই নিজের যোগ্যতায় চাকরি করবেন। এখানের লবণ শিল্পকে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক শিল্প খাতে পরিণত করা হবে।

জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভিডিও