০
চট্টগ্র্রামের চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইমরুল কায়েস (৪১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র (এলজি) এবং ১টি ওয়ান শ্যুটিং পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব বলেন, যৌথবাহিনীর একটি টিম দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ইমরুল কায়েসকে গ্রেফতার করে। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।