সিআরবিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবছরের বেশি পুরোনো বৃক্ষগুলো। ছবি: পূর্বতারা
০
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় শতবছরের বেশি পুরোনো বৃক্ষগুলো আজ চরম অযত্নে রয়েছে। বিশাল কাণ্ডে শুকনো লতা–পাতা ও আগাছার ভিড়, ক্ষতবিক্ষত গুঁড়ি—সব মিলিয়ে দীর্ঘদিনের অসুস্থতার চিহ্ন স্পষ্ট। নিয়মিত পরিচর্যা, রোগাক্রান্ত ডাল ছাঁটাই ও মাটি-পুষ্টির অভাবে এসব বৃক্ষ ধীরে ধীরে প্রাণশক্তি হারাচ্ছে। একসময় সিআরবির পরিবেশ শীতল রাখা ও পাখি–প্রাণীর আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জীবন্ত ঐতিহ্য রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।