রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোকে লোকারণ্য চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৩
ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাকে তরুণীদের উপস্থিতি পলোগ্রাউন্ডের সমাবেশে যোগ করেছে আলাদা বৈচিত্র্য ও উৎসবমুখর আবহ, যা পুরো আয়োজনকে করে তুলেছে আরও প্রাণবন্ত।
লাল সবুজের পতাকার মতো বাঙালির গণমানুষের হৃদয়ে আজও স্বমহিমায় অম্লান হয়ে বেঁচে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সময় বদলালেও ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাসের জায়গা থেকে তারা রয়ে গেছেন চির অম্লান।
হাতে হাতে পতাকা নিয়ে চট্টগ্রামের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ জনসভায় উপস্থিত হয়ে পুরো মাঠজুড়ে তৈরি করেন উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
তারেক রহমানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন নেতাকর্মীরা। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা।
ব্যানার ও প্লেকার্ড হাতে জনসভায় উপস্থিত হন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান
সোনালি ধানের শীষ উঁচিয়ে প্রার্থীদের সঙ্গে চট্টগ্রামবাসীর কাছে ভোট চান তারেক রহমান।
রবিবার সকাল থেকেই নগর ও জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্বত্য তিন জেলা এবং কক্সবাজার থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জড়ো হন।

ভিডিও