রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটিতে ১ হাজার ৩৫০ কেজি রসুন উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩

রাঙামাটির বরকলে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ বাংলাদেশি রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৫ জানুয়ারি) ছোটহরিণা ১২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

উদ্ধার করা রসুনের পরিমাণ এক হাজার ৩৫০ কেজি। যার বাজারমূল্য প্রায় ছয় লাখ ২৫ হাজার টাকা। এ সময় ইঞ্জিনসহ একটি বার্মা নৌকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে একটি টহলদল কাপ্তাই হ্রদের কর্ণফুলী নদী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বার্মা নৌকায় করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ভারত সীমান্তের দিকে রসুন পাচারের চেষ্টা করছিল।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে বিপুল পরিমাণ রসুন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ছোটহরিণা ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, উদ্ধার করা মালামাল বর্তমানে নিলাম কার্যক্রমের প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও