রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম সফরে তারেক রহমানের টানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৩

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে তার দুইদিনের এই রাজনৈতিক সফরে টানা কর্মসূচি রাখা হয়েছে। দুইদিনের এই কর্মসূচিতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আসছেন বিমানে। আর ঢাকায় ফিরবেন সড়কপথে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ফেনী,কুমিল্লা ও নারায়নগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছেন তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চট্টগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানেই তিনি নগর নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন বলেন বলে জানা গেছে। বৈঠক শেষে সার্কির্ট হাউসে রাত্রিযাপন করবেন।

আগামীকাল ২৫ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টার সময় তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দেবেন। মহাসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এরপর বিকাল ৪ টার সময় তিনি ফেনী পাইলট স্কুল মাঠে অনুষ্টিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। ফেনীর সমাবেশ শেষ করে তিনি চলে যাবেন কুমিল্লায়।

কুমিল্লায় তারেক রহমানের তিনটি নির্বাচনী কর্মসূচি রাখা হয়েছে। প্রথম কর্মসূচি বিকাল সাড়ে ৫ টার সময় কুমিল্লা চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের নির্বাচনী জনসভা। দ্বিতীয় কর্মসূচি সন্ধ্যা ৭ টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা। তৃতীয় কর্মসূচি দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় উপস্থিতি। সেখান থেকে তিনি নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাত্রা দেবেন। রাত সাড়ে ১১ টায় নারায়নগঞ্জ কাঁচপুর বালুর মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। বালুর মাঠের সভা শেষ করে তিনি ঢাকার গুলশানস্থ বাসভবনে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

ভিডিও