রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপিলেও টিকল না আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাতিল হওয়া প্রার্থিতা আপিলেও ফিরে আসেনি। দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো মনোনয়নপত্রের স্বাক্ষরের অমিল থাকায় তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে আনিসুল ইসলাম মাহমুদের আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়ন বাতিলের পর আনিসুল ইসলাম মাহমুদ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মনোনয়ন যাচাইয়ের সময় তাঁর প্রস্তাবক ও সমর্থককে অপহরণ করা হয়। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানায় চট্টগ্রাম মহানগর বিএনপি এবং হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আজিজুল হক বাদী হয়ে চান্দগাঁও থানায় আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন

ভিডিও