,

 

বাঁশখালী

ঘুষসহ পরিবার পরিকল্পনা সহকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : 14 January 2026, 07:22

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর বকেয়া-ভাতা ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজে হয়রানি ও ঘুষ নেওয়ার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম-২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন জানান, বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বকেয়া-ভাতাদি ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজকর্মে হয়রানি ও ঘুষ চাওয়ার লিখিত অভিযোগ করেন একই অফিসের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ।

অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদক, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ থেকে একটি ফাঁদ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ভিডিও