,

 

বান্দরবানে বস্তায় আদা চাষে চাষীদের আগ্রহ বৃদ্ধি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : 11 January 2026, 06:31

বান্দরবানে এখন পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিক লাভের জন্য চাষীরা বস্তায় আদা চাষে ঝুঁকছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বস্তায় আদা চাষে খরচ ও পরিশ্রম কমেছে। সেই সাথে লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ায় আগ্রহ বাড়ছে চাষীদের।

জানা গেছে, জেলা সদরসহ ঢলুপাড়া, লেমুঝিড়ি, রাজবিলা ও চিম্বুক এলাকায় চাষীরা এখন বস্তায় আদা চাষ শুরু করেছেন। ২০২৫ সালের এপ্রিল-মে মাসে লাগানো ২০ গ্রামের একটি বস্তা থেকে ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১.৫-২ কেজি আদা উত্তোলন সম্ভব। বান্দরবানে উৎপাদিত আদা এখন মনপ্রতি ৩ হাজার ২শ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রাকিবুল হাসান জানান, চাষীদের জীবনমান উন্নয়নে কৃষি বিভাগ নানা উদ্যোগ নিয়েছে। বস্তায় আদা চাষ পুরোপুরি শুরু হলে চাষীরা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবেন।

ভিডিও