কুয়াশার সাদা চাদরে মোড়া কর্ণফুলী নদীর কালুরঘাট অংশে ছোট ছোট ডিঙি নৌকা ভাসিয়ে মাছ ধরছেন জেলেরা। ভোরের নীরবতায় বৈঠার ছলাৎছল শব্দ আর জাল ফেলার দৃশ্য নদীকে করে তুলেছে জীবন্ত।
০
ঘন কুয়াশার মাঝেও জীবিকার টানে নদীতে নেমেছেন তারা নির্ভীকভাবে। এই কর্ণফুলী নদীর ওপরই নির্ভরশীল হাজারো জেলে পরিবার।
নদী থেকে ধরা মাছই তাদের সংসারের প্রধান অবলম্বন। সকালের আলো ফোটার আগেই এসব মাছ পৌঁছে যায় বাজারে। কর্ণফুলী নদীর কালুরঘাট অংশ থেকে গত মঙ্গলবার সকালে তোলা ছবি।