,

 

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সি জালালের মৃত্যুতে চট্টগ্রাম পিআইডির শোক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 8 January 2026, 03:17

তথ্য অধিদফতর ঢাকার অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (এপিআইও) মুন্সি জালাল উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী শোক প্রকাশ করেছেন।

বুধবার এক শোকবার্তায় চট্টগ্রাম পিআইডি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চট্টগ্রাম পিআইডি মরহুম মুন্সি জালালকে সকলের প্রতি সহানুভূতি-সম্পন্ন, দক্ষ ও অগ্রসর চিন্তার অধিকারী কর্মকর্তার পাশাপাশি মেধাবী ও চৌকষ কর্মকর্তা বলে উল্লেখ করেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মুন্সী জালাল উদ্দিন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে।

ভিডিও