,

 

চকরিয়ায় অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি

প্রকাশ : 27 November 2025, 07:05

চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী বাজারে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল (৩৯) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতারকৃতের কাছ থেকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন মো. আলমগীর বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এলাকায় সন্ত্রাস ও অস্ত্র বিক্রির ঘটনা দমন করা পুলিশের মূল দায়িত্বের অংশ।

ভিডিও