সোমবার, ২২ জুন ২০২৬

র‌্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর (৫৩)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

রবিবার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী সীতাকুণ্ডের ছিন্নমূল ৮ নম্বর সমাজ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।


র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি হত্যা মামলার (মামলা নং-২৪) তদন্তে আসামি আইয়ুব আলীর নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, উক্ত মামলার আসামি কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন।


উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল ৪টা ২৪ মিনিটের দিকে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল কোতোয়ালি থানাধীন লয়েল রোডস্থ নবী মার্কেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও