শুক্রবার, ১৯ জুন ২০২৬

৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:১২

নগরের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৮০০ কেজি চোরাই চিনি উদ্ধার ও দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও