শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে নতুন করে ১৭ শিশুর হাম শনাক্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১:০০

চট্টগ্রামে নতুন করে আরও ১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ২৮৪ জন শিশুর। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১ শিশু এবং হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু।

বৃহস্পতিবার (১৮ জুন) আরও ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৪ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ১৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৮৫৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৬ জন।

অন্যদিকে এখন পর্যন্ত ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৬১৩ শিশুর। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে। তারপরও হাসপাতালে যেসব শিশু হামের উপসর্গ নিয়ে আসছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিডিও