০
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ডিজেল ইঞ্জিন ও প্রায় ৫০০ ফুট পাইপ জব্দ করা হয়। এছাড়া একটি স্যালু মেশিন বিকল করে দেওয়া হয়।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।