রবিবার, ১৪ জুন ২০২৬

রাউজানে খুনোখুনি : বালুমহালে মৃত্যুর হাতছানি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৩:২৪

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল শনিবার দুপুরে পাহাড়তলী চৌমুহনী বাজারে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুল হক। গত দুই বছরে ঘটে যাওয়া প্রায় ২৩টি খুনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছে রাউজানের বালুর ব্যবসার কথা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদুল হক হত্যাকাণ্ডের পিছনে ছিল বালু উত্তোলন ও আাধিপত্য বিস্তার নিয়ে বিরোধ। মাসুদুল হক বেতাগী বাজার সংলগ্ন চম্পাতলী ঘাট এলাকায় একটি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন। একই সঙ্গে রাউজান-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকার একটি বালুমহালও নিয়ন্ত্রণে ছিল তার। রোববার দুপুরে মাসুদুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়াত হোসেন বলেন, ‘নিহত ব্যক্তি বালু উত্তোলনের ব্যবসা করতেন। আমরা প্রাথমিক তদন্তে বালু ব্যবসার বিরোধে হত্যাকাণ্ড বলে জানতে পেরেছি। ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদেরকে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালুরঘাট থেকে রাউজানের লাম্বুর হাট পর্যন্ত নদীর দুপাড়ে গড়ে উঠেছে শতাধিক বৈধ-অবৈধ বালুমহাল। এর মধ্যে রাউজান অংশে রয়েছে প্রায় ১০ুটির মত বালুমহাল। উপজেলার কচুখাইন, নোয়াপাড়া চৌধুরী হাট, ঘাটকুল, উভলং, বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন, লাম্বুর হাট, খেলার ঘাট এলাকার নদীপাড় দখল করে গড়ে উঠেছে এসব বালুমহাল। জেলা প্রশাসন ইজারা দিতে পেরেছে মাত্র ৫টি মহাল।

ইজারা দেওয়া বালুমহালগুলো রাউজানের কর্ণফুলী-১ (৪লক্ষ ঘনফুট) ইজারা মূল্য ১ কোটি ৮১ লক্ষ ৫০ হাজার। রাউজান খাল বালুমহাল (৬৫ হাজার ১২৭ ঘনফুট) ইজারা মূল্য ২ লক্ষ ২০ হাজার। কর্ণফুলী-২ (২ লক্ষ ৫০ হাজার ঘনফুট) ইজারা মূল্য ১ কোটি ৩৩ লক্ষ ৯ হাজার ৪৩৮ টাকা। রাউজানের ফটিকছড়ি ছড়া বালুমহাল (১ লক্ষ ৬ হাজার ৬৬৬ ঘনফুট) ইজারা মূল্য ৩ লক্ষ। সর্ত্তা খাল বালুমহাল-৪ (৬০ হাজার ঘনফুট) ইজারা মূল্য ২ লক্ষ টাকা।

ইজারা ছাড়া রাউজানের বালুমহাল সর্ত্তা খাল-১ (১ লক্ষ ২০ ঘনফুট) ইজারা মূল্য ২ লক্ষ ৪০ হাজার। সর্ত্তা খাল-২ (৩৮ হাজার ঘনফুট) ৭৭ হাজার টাকা। ডাবুয়া খাল-১ (২০ হাজার ঘনফুট) ৪৪ হাজার টাকা। ডাবুয়া খাল-২ (৮০ হাজার ঘনফুট) ৩ লক্ষ ৩০ হাজার টাকা। কাশমালি খাল (৬৯ হাজার ১৩০ ঘনফুট) ১ লক্ষ ৩২ হাজার টাকা। চট্টগ্রাম জেলার পটিয়ার বালুমহালগুলোর মধ্যে রয়েছে খরণা বালুমহাল (৪০ হাজার ঘনফুট) ইজারা মূল্য ৭ লক্ষ ১ হাজার। চানখালী খাল বালুমহাল (১৩ হাজার ঘনফুট) ১ লক্ষ ৫০ হাজার

পূর্বতারা/ইউডি

ভিডিও