চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল কালাম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৫টার দিকে রায়খালী খালের মোহনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না।
নিহত আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আবুল কালামের ভাই জিসান জানান, রাতে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হয়ে আবুল কালাম নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বিকেল ৫টার দিকে তার মরদেহ রায়খালী মোহনায় পাওয়া গেছে।
তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি সে খাল থেকে মাছ ধরতো।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ আবুল কালামের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এর একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়া এলাকার আবদুল মাজেদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খাল ও নদীর বিভিন্ন এলাকায় মাইকিংসহ ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় তার মরদেহ ভাসতে দেখা যায়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা টাইমস অব বাংলাদেশকে বলেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে বিকাল পৌনে ৫টার দিকে খাল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়।