বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে শুরু হলো ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১২:৪৪

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’। সোমবার (৮ জুন) বিকেলে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় তিনি বলেন, ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে। যাতে কিশোর ও যুবসমাজ ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ পায়।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা মো. শফিউল আলম ও শহীদ তানভীরের ভাই খোরশেদ আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম।

এবারের উৎসবে ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে জেলার তালিকাভুক্ত ক্লাবগুলো অংশ নিচ্ছে। বিজয়ী ও রানার্সআপ দলগুলোর জন্য নগদ অর্থ পুরস্কার ও ট্রফির ব্যবস্থা রাখা হয়েছে।

ভিডিও