বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটিতে কিশোরীকে যৌন নিপীড়ন, বৃদ্ধ আটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৬, ১০:০১

রাঙামাটি লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোঃ আবুল হোসেন (৫৫) আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৫ জুন) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকারিয়া।

আটক আবুল হোসেন উত্তর ইয়ারাংছড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৩ জুন অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বিষয়টি ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন। পরবর্তীতে লংগদু জোন কমান্ডারের নির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প তড়িৎ অনুসন্ধান পরিচালনা করে। বিভিন্ন সাক্ষী ও স্থানীয়দের কাছে থেকে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে মোঃ আবুল হোসেনকে আটক করা হয়। ৪ জুন রাতে অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লংগদু থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ওসি মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে রাঙামাটি আদালতে প্রেরন করা হয়েছে।

পূর্বতারা/ইউডি/ এম ইউ বি

ভিডিও