বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৭০

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ জুন ২০২৬, ০৭:৫৭

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযানে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, সোমবার নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬ থানার অভিযানে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার নগরে জিইসি মোড় এলাকায় হওয়া মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এর আগে, সোমবার (১ জুন) ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে জিইসি মোড় এলাকায় একটি মিছিল বের হয়। মিছিলের একাধিক ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতা-কর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

ভিডিও