বুধবার, ১৭ জুন ২০২৬

দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ০৬:৪৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে রাঙামাটি উত্তাল হয়ে উঠেছে।

সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দীপেন দেওয়ানের অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান নেয়। এসময় তারা রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

‎নেতাকর্মীদের দাবি, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেনি,একটি মহল তাকে পদত্যাগ করতে
‎বাধ্য করেছেন। আমরা যতটুকু জানি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিস্কার হয়েছে।

‎বিক্ষুব্ধ নেতাকর্মীরা দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী হিসেবেই বহাল রাখতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়রসহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ ও মুজিবুর রহমার, মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের আহবায়ক নুর জাহান বেগম পারুল যুগ্ম আহবায়ক,ইয়াছমিন বাবলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবড সুমনসহ অনেকে।


পূর্বতারা/ ইউডি/এম ইউ বি

ভিডিও