শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৯:১২

চট্টগ্রামে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে প্রধান ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে। জামাতে মুসল্লিরা নামাজ আদায় করেছেন ।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

ঈদের প্রধান জামাতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, মীর নাছিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এরপর ঈদের কোলাকুলি করেন মুসল্লিরা।

একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এদিকে, কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেছেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও