শনিবার, ১৩ জুন ২০২৬

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনী আর কখনোই ঢুকতে পারবে না: র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:৪৫

র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর থেকে ইয়াসিন বাহিনীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা আর কখনোই সেখানে ঢুকতে পারবে না।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় ডগস্কোয়াডসহ র‍্যাবের বিভিন্ন টিম পুরো ঈদগাহ পর্যবেক্ষণ করে।

র‍্যাব মহাপরিচালক বলেন, সলিমপুরে র‍্যাবের নতুন ক্যাম্পে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াসিন বাহিনী এতো শক্তিশালী হয়নি যে, র‍্যাবকে অতিক্রম করে যাবে।

তিনি আরও বলেন, ঈদ জামাতের নিরাপত্তা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসিয়েছে র‍্যাব। ঝুঁকিপূর্ণ এলাকার নিরাপত্তায় কাজ করছে র‍্যাবের টহল টিম। এছাড়া, গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, বাজার পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সে বিষয়েও নজরদারি করছে র‍্যাব। ঈদকে ঘিরে জাল টাকা ঠেকাতে রেবের অভিযানও অব্যাহত রয়েছে। ফাঁকা ঢাকার নিরাপত্তায় দিনে ও রাতে তাদের পেট্রোল টিম কাজ করছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। পশুবাহী যানবাহন যেনো জোর করে কোনো হাটে না নিতে পারে সেজন্য র‍্যাবের নজরদারি রয়েছে।

ভিডিও