হালদা নদীতে মা মাছ ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় অভিযান চালিয়ে ২৩০ মিটার অবৈধ জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নদীর নয়াহাট থেকে গুমানমর্দন অংশে এ অভিযান পরিচালিত হয়। সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ এলাকা ও কার্প জাতীয় মাছের নিরাপদ প্রজনন ক্ষেত্র রক্ষায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেব সহযোগিতা করেন।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে ৪টি অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।