,

 

ফটিকছড়িতে চা বাগানে পাওয়া গেল বন্দুক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 22 May 2026, 05:03

চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) বেলা ১২টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

হারুয়ালছড়ির ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী জানান, কিছুদিন ধরে আমরা সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তৎপর হই। এই তৎপরতার প্রেক্ষিতে কিছু অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

পূর্বতারা/ইউডি

ভিডিও