শনিবার, ১৩ জুন ২০২৬

ছয় দফা দাবি নিয়ে সিএমপির সামনে অবস্থান এনসিপি নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:২৭

নিষেধাজ্ঞার মধ্যেও জুলাই গ্রাফিতি অঙ্কন নিয়ে পুলিশ বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি, হেনস্থা ও নির্যাতনের সুষ্ঠ বিচার ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

আজ মঙ্গলবার দুপুরে নগর পুলিশ সদর দপ্তরের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সর্বস্তরের ছাত্র জনতার পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়।

সর্বস্তরের ছাত্রজনতার পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো- পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) আমিরুলের প্রত্যাহার, নষ্ট করে দেয়া রঙের সম্পূর্ণ ক্ষতিপূরণ, অঙ্কন কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীদের মোবাইল নাম্বারসহ ব্যক্তিগত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। পুলিশ বাহিনীর যেসব সদস্য সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হেনস্তার শিকার শিক্ষার্থীদের সুরক্ষা।

সংবাদ সম্মেলনে বক্তাদের অভিযোগ, ঘটনাস্থলে নারী পুলিশ দায়িত্বে থাকা সত্ত্বেও পুরুষ পুলিশ কর্মকর্তা কিভাবে আমাদের সহযোদ্ধা নুসরাতকে হামলা করে ? চার মাসের অন্তঃসত্তা তানিয়াকে লাথি মেরেছে। তাহলে কি মেয়র শাহাদাত তার অনাগত সন্তানের ক্ষতিপূরণ দিতো? আমরা এই নির্যাতনের বিচার চাই।

পূর্বতারা/ইউডি

ভিডিও