শনিবার, ১৩ জুন ২০২৬

ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:২৯

ভারতে নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর জুলুম নির্যাতন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মিছিল এবং সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরের আন্দরকিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটি।

আয়োজক সংগঠনের ব্যানারে লেখা ছিল ‘পশ্চিমবঙ্গ-আসামে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন, ঘরবাড়ি-দোকানপাট-মসজিদে হামলা ও হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।’

মাওলানা মাওলানা আলী ইমামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা আলী ওসমান ও মাওলানা এনামুল হক।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যম ও পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের লক্ষ্য করে সহিংস কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দিয়েছে।

দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি বলে বক্তাদের অভিমত।

পূর্বতারা/ইউডি

ভিডিও