বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:৪৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫টি বাস থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং পৃথক পাঁচ মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১১ মে) সাতকানিয়া উপজেলার কেরাণীহাট রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজারগামী যানবাহনে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত উচ্চশব্দযুক্ত ও অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। তিনি বলেন, শব্দদূষণ রোধে এবং জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও