সোমবার, ১৫ জুন ২০২৬

কবিতা: প্রিয় গ্রহ ‘মা’

সাদিয়া আফরিন

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:০৮

মা গো তোমার ছোট্ট মেয়েটি
কাঁদছে একা দেখো
হাতটি মেলে বুক পাঁজরে
আগলে তাঁকে রাখো।

আকাশ পানে দৃষ্টি মেলে
খুঁজছে তোমায় যেন;
কোন আড়ালে আজ হারালে
নিশ্চুপ! মাগো কেন?

বলেছিলে থাকবে পাশে
স্নেহতলে রাখবে আজীবন
আজ কেন মা একা আমি
কোথায় তোমার পণ!

কাকে বলি কিসের ব্যাথা
এ বুকেতে বাজে
তোমার হাসি, সরল সুবাস
আমার হাওয়ায় ভাসে।

আমার প্রিয় গ্রহ তুমি
চাঁদের জোছনা
তোমায় ছাড়া নিঃস্ব আমি
তুচ্ছ, কিছুই না।

ফিরে যেতে সাধ জাগে
মায়ের আঁচলতলে
কোথায় আছো তুমি মাগো
কোন সে গগনতলে!

লেখক : কবি ও গল্পকার

ভিডিও