পটিয়ায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করলে তাদেরকে ঘর থেকে বের করে ধরে নিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ এনামুল হক এনাম।
বুধবার বিকালে পটিয়ার কৈয়গ্রামে তাঁর বাসভবনের সামনে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
বক্তব্যে সাংসদ এনামুল হক এনাম বলেন, ‘পটিয়ায় নিষিদ্ধ সংগঠন মিছিল করবে, মিটিং করবে, ঘর থেকে বের করে করে ধরে আনব। সাবধান করে দিচ্ছি। থাকছেন, থাকেন। আমাদের খোঁচাইয়েন না, খোঁচালে কিন্তু খবর হবে।’
তিনি আরও বলেন, ‘এখানে প্রশাসন যদি কোনো ধরনের অন্যায়-অনৈতিক কাজ করে, যেহেতু এখনো আওয়ামী লীগের প্রশাসন আছে, তাদের আমরা চিহ্নিত করছি। যারা আওয়ামী লীগের দালালি করে, আওয়ামী লীগের হয়ে কাজ করতে চায় তাদের চিহ্নিত করছি। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম; উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের; সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর; পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা বিএনপির সাবেক সহ অর্থ সম্পাদক মোর্শেদুল শফি হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ
পূর্বতারা/ইউডি/ইমরান হোসেন মুন্না