বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পানির প্ল্যান্ট, জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ০৪:০৪

চট্টগ্রামের লোহাগাড়ায় অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত করার অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সদর ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানে লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট নামের প্রতিষ্ঠানটি অনিবন্ধিতভাবে কার্যক্রম পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পানি পরিশোধন ও বাজারজাত করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিককে পাওয়া না গেলেও সেলসম্যান মো. রিদুয়ান উপস্থিত ছিলেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিডিও