০
চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজবহনকারী একটি ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার এবাদতখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ফরিদপুর জেলা থেকে সকালে ট্রাকটি পেঁয়াজ নিয়ে কক্সবাজার যাচ্ছিল। পটিয়া এবাদতখানা এলাকায় পৌছলে দুইটি বাস ওভারটেক করার সময় পেঁয়াজবহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের (ওসি) মো: হারুনুর রশিদ জানান, পেঁয়াজবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সকালে খাদে পড়ে গেছে। পরে সেটি উদ্ধার করা হয়েছে।
পূর্বতারা/ইউডি/ ইমরান হোসেন মুন্না