বুধবার, ১৭ জুন ২০২৬

চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যান, মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ মে ২০২৬, ০৪:৫২

পাহাড়ি ঢলে উজানের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে চেঙ্গী নদীতে গিয়েছিলেন খাগড়াছড়ির তপন উদয় চাকমা (৫৬)। কিন্তু নদীর তীব্র স্রোতে ভেসে যান তিনি।

আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের রাজ্যমণি পাড়া এলাকায় চেঙ্গী নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তপন উদয় চাকমা খাগড়াছড়ির পেরাছড়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার পেরাছড়া এলাকায় চেঙ্গী নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা বলেন, আজ সকালে স্থানীয়রা রাজ্যমণি পাড়া এলাকার চরে তপন উদয় চাকমার মরদেহ দেখতে পান। এরপর তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তপনের মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, উদ্ধার হওয়া মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভিডিও