বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা সম্প্রসারণে সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি এক সমঝোতা স্মারক চুক্তিতে সই করেছে।
সম্প্রতি সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি-এর যৌথ উদ্যোগে ঢাকার একটি হোটেলে ‘শেপিং দ্য ফিউচার অব সেফ ওয়াটার’ শীর্ষক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করতে পারে। এ বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা তার বক্তব্যে এই উদ্যোগের সঙ্গে টেকসই অর্থায়ন নীতির সামঞ্জস্য তুলে ধরেন। তিনি বলেন,অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবভিত্তিক ঋণ প্রদানের মাধ্যমে এসডিজি ৬ (নিরাপদ পানি ও স্যানিটেশন) এবং এসডিজি ৮ অর্জনে ব্যাংকিং খাতে ভূমিকা রাখবে।
দুই বছর মেয়াদি এই চুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিটি ব্যাংক পিএলসি পানি সরবরাহ ও স্যানিটেশন (ডব্লিউএসএস) খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই)-এর জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি পানি সরবরাহ ও স্যানিটেশন (ডব্লিউএসএস) খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা (ওয়াশ) চর্চা আরও জোরদার হবে।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং মো. মঈনুর রহমান, ওয়াটার ডট ওআরজির নির্বাহী পরিচালক, দক্ষিণ এশিয়া ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সংস্থা থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি