বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মী মারা গেছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৬

রাউজানে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত যুবদলের কর্মী নাসির উদ্দিন (৪৫) মারা গেছে । ঘটনার পর রোববার দিবাগত রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শামসের নগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার পর নাসিরের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাসিরের বিরুদ্ধেও অপরাধমূলক অনেক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ইশানভট্টের হাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। নাসিরকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাসিন্দারা।

পূর্বতারা/ইউডি

ভিডিও