বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৭

চট্টগ্রামের রাউজানের একটি খালে মাছ ধরতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে কাউসারুজ্জামান বাবলু (৩৫)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার সময় বি এম এ ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ডঙ্গল রাউজানে মাটির ব্যবসার কাজে যানবাহনের হিসাব রাখার কাজে জড়িত ছিলেন।

স্বজনদের অভিযোগ, খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত। তারা আগে থেকেই কয়েকবার চাঁদাসহ নানা দাবিতে হুমকি ধমকি দিয়েছে। গতরাত রাত ২টার সময় মোহাম্মদ বাবুল মাছ ধরতে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় সেখানে থাকা মানুষজন খুনিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামরিতে কয়েকজন আহত হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, নিহত বাবুল সোর্সের কাজ করতো। ধারণা করা হচ্ছে, যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা হয়তো বাবুলের জন্য সুবিধা করতে পারছিল না।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও