বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের দরবেশহাট মওলার পাড়া সংলগ্ন এসএস ব্রিকফিল্ডের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর এবং আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, একটি প্রভাবশালী মহল ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটছিল। ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো- ওসামা বিন মমতাজকে ১ লাখ টাকা এবং মো. সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভিডিও