চন্দনাইশ উপজেলার হাশিমপুরে গোয়েন্দ পুলিশ সদস্য (ডিবি) পরিচয়ে ঘরে ডুকে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে হাশিমপুর মাস্টার বাড়ির মাহমুদুল হাসানের ঘরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাহমুদুল হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত গভীর রাতে ৪/৫ জন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া ডিবি পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, ১টি এলইডি টিভিসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তবে পূর্ব শত্রুতার বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বতারা/ইউডি/লোকমান