০
চট্টগ্রামের বোয়ালখালীতে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা কনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে মা ফার্মেসিকে ১০ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, শ্যামা ফার্মেসিকে ১০ হাজার টাকা, পপুলার ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং নিরাময় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক ও আবিদ আহসান উপস্থিত ছিলেন।