০
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আবাসন প্রকল্প সংলগ্ন জামছড়ি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।