০
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে স্থবিরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ৫টি আগমন ও ৩টি প্রস্থান ফ্লাইট সচল ছিল। এর আগের দিন সোমবার ৫টি ফ্লাইট বাতিল এবং ১৩টি ফ্লাইট সচল ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলে স্থবিরতা এখনও কাটেনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে